প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রত্যেক শিক্ষার্থী রবি আজিয়াটা লিমিটেড থেকে স্পেশাল স্টুডেন্ট ডাটা প্যাক ও সলিউশান সার্ভিস ব্যবহার করতে পারবেন। এছাড়াও প্রিমিয়ার ইউনিভার্সিটির সকল শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা রবি আজিয়াটা লিমিটেডের কলরেট থেকে শুরু করে সব ধরনের কর্পোরেট সুযোগ-সুবিধা পাবেন। প্রিমিয়ার ইউনিভার্সিটি ও রবি আজিয়াটা লিমিটেডের মধ্যে গতকাল ১৮ নভেম্বর ২০২০, বুধবার, দুপুর ১২টায় এই সমঝোতা স্মারক চুক্তি (এমওইউ) সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। এসময় ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। রবি আজিয়াটা লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এই প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট (এন্টারপ্রাইজ বিজনেস) জনাব এ কে এম নাজমুল ইসলাম, জিএম (এন্টারপ্রাইজ বিজনেস) জনাব মোস্তফিজুর রহমান ও ম্যানেজার (এন্টারপ্রাইজ বিজনেস) জনাব মো. মেজবাহ উদ্দিন।
চুক্তিতে স্বাক্ষর করেন ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্র্রার জনাব খুরশিদুর রহমান এবং রবি আজিয়াটা লিমিটেডের পক্ষে এই প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট (এন্টারপ্রাইজ বিজনেস) জনাব এ কে এম নাজমুল ইসলাম।
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা ০৯ মে ২০২৬, শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ।
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে ‘স্থাপত্যের আঙিনায় বৈশাখ’ শীর্ষক উৎসব
Read More
Admission Test for Bachelor of Architecture Program Held at Premier University.
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ ।
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ।
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ১৫তম ব্যাচের জুরি সম্পন্ন ।
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে বরণ ও বিদায় ।
Read More